শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের

আইসিসি চলে ভারতের কথায়, অভিযোগ সাবেক অধিনায়কের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলে এবারের মিনি নিলামে চড়া দামে বিক্রি হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নাম লিখিয়েছিলেন তিনি। তবে আসর শুরুর আগেই নিরাপত্তার অযুহাতে মুস্তাফিজকে বাদ দিয়ে দিল বিসিসিআই।

এমন ঘটনার পর একটি টুর্নামেন্টকে ঘিরে নয়, বরং বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ কাঠামো নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। আজ শনিবার এমন ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ বলেন, ‘আমরা সবসময় মনে করি যে ক্রিকেট ভদ্রলোকের খেলা।’
‘আপনি যদি দেখেন বেশিরভাগ সময় আইসিসিকে কে নিয়ে নিয়েছে? আইসিসিকে তো ভারতই নিয়ে নিয়েছে। এটা কেউই বলতে চাচ্ছে না কিন্তু এটাই সত্য। আপনি দেখেন ক্ষমতাশালী ভারতই চালাচ্ছে আসলে আইসিসি।’

রাজিন আরও বলেন, ‘আইসিসি চলে ভারতের কথায়। এভাবে আসলে বিশ্ব ক্রিকেট চলে না। আমার মনে হয় যে আইসিসির এখন চিন্তা করার সময় হয়েছে। সারা বিশ্বের বড় বড় দেশ তারাই চিন্তা করা উচিত যে ক্রিকেটকে কোথায় নিয়ে যাওয়া। আমার মনে হয় এখন চিন্তা করার সময় হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit