শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ঘাতক বাসে আগুন সরকারি সহায়তা বিতরণে স্বজনপ্রীতি করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট॥ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত দেবীগঞ্জে লটকনের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে যৌন নিপীনের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শীত নিয়ে এবার যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : ডিসেম্বরের শুরু থেকেই দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কনকনে শীত ও শৈত্যপ্রবাহ। বিশেষ করে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যেই শীত নিয়ে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ৯ জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে আগামী কয়েক দিন শীতের অনুভূতি আরও প্রকট হতে পারে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আপাতত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে অভ্যন্তরীণ নৌ চলাচলেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়ক যোগাযোগ ধীর ও ঝুঁকিপূর্ণ হতে পারে। যদিও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৫ জানুয়ারি থেকে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৬ জানুয়ারি থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সরাসরি সূর্যের আলো কম পাওয়ায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসবে। এর ফলে সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজধানী ঢাকায় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ২৫ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করতে পারে। তবে তার আগ পর্যন্ত ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে নদী অববাহিকার এলাকাগুলোতে কুয়াশার প্রকোপ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।

কিউএনবি /অনিমা/০৩ জানুয়ারি ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit