বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া যাওয়ার পর আদালতের অনুমতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।  এবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।  বলেছেন, ডেলসি রদ্রিগেজ ‘যদি ঠিক কাজটা না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে।

মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
 
কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে মাদুরোকে এক বন্দিশিবিরে রেখে ‘মাদক পাচার’র অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলাকে ‘চালাবে’ এবং এর বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করবে। তবে আমেরিকা কীভাবে এটা করবে তা বিস্তারিত জানাননি তিনি। এদিকে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। 
 
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রতি সমর্থন জানিয়েছেন এবং দেশের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। রবিবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নিশ্চিত করতে সারাদেশে সশস্ত্র বাহিনীকে সক্রিয় করা হয়েছে। 
 
ট্রাম্প এবার এই অন্তর্বর্তী প্রেসিডেন্টকেও হুমকি দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন মতে, সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ডেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তাহলে তাকে খুব বড় মূল্য দিতে হবে—সম্ভবত তা মাদুরোর চেয়েও বড়।’
 
ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে দেশটিতে মার্কিন অভিযানের বিরোধিতা করেছেন বলে দাবি করে এই হুঁশিয়ারি দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর গত শনিবার ট্রাম্প প্রথমে রদ্রিগেজের প্রশংসা করেছিলেন। তবে রদ্রিগেজ পরে বলেন, তার দেশ তাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে।
 
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট মাদুরোকে শক্তি প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ‘আপনি এটাকে পুনর্গঠন বলুন বা সরকার পরিবর্তন বলুনযাই বলুন না কেন তা এখনকার পরিস্থিতির চেয়ে ভালো। এর চেয়ে খারাপ হওয়ার সুযোগ নেই।’

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৬,/সকাল ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit