সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

৪০ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত এক বছরে প্রায় ৩৯,৪৮৭ জন অভিবাসীকে বিভিন্ন আইন ভঙ্গের কারণে কুয়েত থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।  কুয়েতের নিরাপত্তা সংক্রান্ত একটি সূত্র আরব টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।  জানা গেছে, মাদক গ্রহণ, আইন-কানুন লঙ্ঘন এবং নিরাপত্তা সম্পর্কিত অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে এসব ব্যক্তিকে ফেরত পাঠানো হয়েছে। 

প্রতিবেদনে জানা গেছে, কুয়েত সরকার আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছে না এবং নিরাপত্তা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই এসব অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। অনেক ক্ষেত্রে বৈধ ভিসা থাকা সত্ত্বেও পরিবারসহ বসবাসকারী অভিবাসীদের মধ্যে যারা স্পন্সরদের ভিসা লঙ্ঘন করেছে, তাদেরও ফেরত পাঠানো হয়েছে। 

এই অভিযান বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার নেতৃত্বে পরিচালিত হয়েছে এবং এখনও অবধি আইন ভঙ্গের বিরুদ্ধে কুয়েত সরকার কঠোর অবস্থান ধরে রেখেছে। তবে যারা নিয়ম মেনে চলছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন না এবং আইনগতভাবে বৈধ রয়েছেন, তাদের কুয়েতে থাকার ক্ষেত্রে স্বাগত জানানো হচ্ছে।

সূত্র: আরব টাইমস

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৬,/সকাল ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit