সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

হাঁটুর চোটে মাঠের বাইরে ফরাসি ফরোয়ার্ড, ফিরবেন কবে!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপেকে ছাড়াই নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে রেয়াল মাদ্রিদ। হাঁটুর চোটে আপাতত মাঠের বাইরে আছেন ফরাসি ফরোয়ার্ড। তিনি কবে ফিরতে পারবেন, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলতে পারলেন না শাবি আলোন্সো। বিশ্বকাপ জয়ী তারকাকে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ মাঠে ফেরানোর চেষ্টা করার কথা বললেন রেয়াল মাদ্রিদ কোচ।

ইউরোপের সফলতম ক্লাবটি গত বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাঁ হাঁটু মচকে গেছে এমবাপের। চোট কতটা গুরুতর বা কতদিনের জন্য বাইরে থাকতে হবে তাকে, সেসব কিছু বলা হয়নি তখন।
লা লিগায় রোববার রেয়াল বেতিসের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। আগের দিন সংবাদ সম্মেলনে এমবাপের মাঠে ফেরার প্রশ্নে আলোন্সো বলেন, এখনও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না তিনি।
“আমরা সময়সীমা কম করার জন্য যথাসাধ্য চেষ্টা করব, যাতে সে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত হতে পারে। ‘যত তাড়াতাড়ি সম্ভব’ মানে কখন? এটাই প্রশ্ন। আমি জানি না। সুপার কাপ? দেখা যাক। হয়তো পরবর্তী ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আরও স্পষ্টভাবে বলতে পারব।”
জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রেয়াল মাদ্রিদ। সেখানে জিততে পারলে ১১ জানুয়ারি খেলবে ফাইনাল, যেখানে প্রতিপক্ষ থাকবে বার্সেলোনা ও আথলেতিক বিলবাওয়ের মধ্যে লড়াইয়ে জয়ী দল।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে। এর আগে স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার খবরে বলা হয়েছিল, সুপার কাপে দলের সঙ্গে সৌদি আরবে যাচ্ছেন না এমবাপে। এমনকি ১৭ জানুয়ারি লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ ও ২০ জানুয়ারি শৈশবের ক্লাব মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা।
এই মৌসুমে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতায় মিলিয়ে এখন পর্যন্ত ২৯ গোল করেছেন এমবাপে। লা লিগায় ১৮ গোল নিয়ে তিনি আছেন শীর্ষে। গত বছরে সব মিলিয়ে ৫৯ গোল করে তিনি স্পর্শ করেন রেয়ালের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit