শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে ব্যাপক হামলা চালাল রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শনিবার রাতভর প্রায় ১০ ঘণ্টা ধরে কিয়েভ এবং তার আশপাশের অঞ্চলগুলোকে লক্ষ্য করে প্রায় ৫০০ ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনাবাহিনী। এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে বেশ কিছু ড্রোন-ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে যেগুলো ঠেকানো সম্ভব হয়নি— সেগুলোর আঘাতে অন্তত ২ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

কিয়েভের বিদ্যুৎ পরিষেবা ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা পরিচালনা করেছিল রাশিয়া। যে উদ্দেশ্যে এই হামলা পরিচালিত হয়েছে, তাও অনেকটাই সফল। কারণ রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্রের আঘাতের জেরে কিয়েভ ও তার আশপাশের বিশাল অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে গেছে। কিয়েভের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, ১০ লাখেরও বেশি পরিবার পবর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। হামলার প্রাথমিক পর্যায়ে অর্থাৎ সন্ধ্যারাতেই ৭৫ হাজারেরও বাড়িঘরের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit