সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আবাসিক ভবনে চুনের গুদাম: স্বাস্থ্য ঝুঁকিতে এক পরিবার, অপসারণের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আট মাসের মাথায় ৩ মন্ত্রী ও ১ এমপির বিদায় সাংবাদিক আলিফ  হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥

ফিরে দেখা ২০২৫: বছরের আলোচিত সব তারকাদের বিয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ সম্পর্ককে পরিণয় ঘটানো, কিংবা নতুন মানুষের হাত ধরে পথচলা; সব মিলিয়ে ২০২৫ সাল ছিল বাংলাদেশের তারকাদের নতুন জীবনে প্রবেশের বছর। ২০২৫ বিদায় নিতে বাকি আর মাত্র কয়েক দিন। গত একটি বছর অনেক তারকারা ক্যারিয়ারে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি অনেকের ব্যক্তিগত জীবনেও যোগ হয়েছে নতুন মাত্রা। তারকা অঙ্গনে বছরজুড়ে আলোচনায় ছিলো এমনই কিছু-প্রেম পরিণয়ের গল্প; যা এবার তুলে ধরা হচ্ছে। 

তাহসান খান – রোজা আহমেদ

নতুন বছর শুরুর আমেজ না কাটতেই হঠাৎ চমকে দেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন এই তারকা। এক ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয় বিয়ের আয়োজন। আর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে চলে তুমুল আলোচনা। ব্যক্তিজীবনে তাহসানের এটি দ্বিতীয় বিয়ে; তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

মেহজাবীন চৌধুরী – আদনান আল রাজীব

দীর্ঘ ১৩ বছরের লুকোচুরি শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহজাবীন। তবে বিয়ের খবরটি তারা প্রকাশ্যে আনেন ২৪ ফেব্রুয়ারি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়; এর মধ্য দিয়ে ১৩ বছরের সম্পর্কের পরিণয় ঘটে এই তারকা দম্পতির।

শবনম ফারিয়া – তানজিম তৈয়ব

প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর চলতি বছর সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শবনম ফারিয়া। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এর আগে ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া।

শামীম হাসান সরকার – আফসানা প্রীতি

চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন অভিনেতা। শামীম বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতেন বলে তার সত্যিকারের বিয়ের খবর নিয়ে ভক্তরা বেশ ধোঁয়াশায় ছিলেন। পরে সব স্পষ্ট করে দেন অভিনেতা।

জামিল হোসেন – মুনমুন আহমেদ

বর্তমান সময়ের অভিনেতা জামিল হোসেন বিয়ে করেছেন গত ৬ এপ্রিল। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ। তিনিও অভিনয়ে সঙ্গে যুক্ত। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালোলাগায়; এরপরই ঘটে পরিণয়। 

উল্লেখ্য, সব মিলিয়ে ২০২৫ সাল ছিল দেশের শোবিজ অঙ্গনের জন্য বিয়ের বছর। কেউ দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন, আবার কেউ অতীতের তিক্ততা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন বুনেছেন। পর্দার প্রিয় তারকাদের বাস্তবের এই নতুন পথচলা নিয়ে ভক্তদের আগ্রহ ও শুভকামনা ছিল বছরজুড়েই। নতুন এই দম্পতিদের হাত ধরে আগামী বছরগুলোও প্রেম ও সুখের আবহে কাটুক- এমনটাই প্রত্যাশা বিনোদনপ্রেমীদের। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit