শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চীনে থাকা সম্পদ জব্দ করা হবে বলেও জানায় চীন। অপরদিকে, চীনের এই পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তির কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র।

চীনের তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা প্রতিষ্ঠান আন্ডুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত সংস্থাগুলোর নয়জন জ্যেষ্ঠ নির্বাহী। তাদের চীনে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
 
নিষেধাজ্ঞার আওতায় পড়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নর্থরপ গ্রুম্যান সিস্টেমস করপোরেশন, এলথ্রি হ্যারিস মেরিটাইম সার্ভিসেস এবং বোয়িংয়ের সেন্ট লুইস শাখা, যা মূলত প্রতিরক্ষা সংক্রান্ত কাজ করে।
 
বিশ্লেষকদের মতে, চীনের এই পদক্ষেপ মূলত প্রতীকী। কারণ চীনের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানিগুলোর লেনদেন খুবই সীমিত। তবে বেসামরিক উড়োজাহাজের ক্ষেত্রে চীন বোয়িংয়ের বড় ক্রেতা।
 
গত সপ্তাহে তাইওয়ানের কাছে প্রায় ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এটিই এখনো পর্যন্ত দেশটির জন্য সবচেয়ে বড় মার্কিন অস্ত্রের প্যাকেজ। এই ঘোষণার পরপরই চীনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
 
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘তাইওয়ান ইস্যু চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের এমন একটি লাল রেখা যা অতিক্রম করা যাবে না।’
 
তিনি আরও বলেন, ‘তাইওয়ান প্রশ্নে সীমা অতিক্রমকারী যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে চীন কঠোর প্রতিক্রিয়া জানাবে।’ এসময় তিনি তাইওয়ানকে অস্ত্র দেয়ার মতো ‘বিপজ্জনক’ প্রচেষ্টা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
 
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ‘এই নীতি নয়টি ভিন্ন মার্কিন প্রশাসনের সময়কাল জুড়ে অপরিবর্তিত রয়েছে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।’ 
 
তিনি আরও বলেন, ‘আমরা তাইওয়ানের আত্মরক্ষামূলক সক্ষমতা সমর্থনে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চীনের নেয়া প্রতিশোধমূলক পদক্ষেপের তীব্র বিরোধিতা করছি।’ একইসাথে তিনি চীনের প্রতি তাইওয়ানের বিরুদ্ধে সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বন্ধ করে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানান।
 
এর আগে সেপ্টেম্বর মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বোয়িং চীনা বিমান সংস্থাগুলোর কাছে প্রায় ৫০০টি বেসামরিক বিমান বিক্রির বিষয়ে আলোচনা চালাচ্ছে। এই চুক্তি বাস্তবায়ন হলে  যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার কারণে স্থবির হয়ে থাকা বিমানবাজারে বোয়িংয়ের জন্য হবে একটি বড় সাফল্য।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit