রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

দেবের আগামী সিনেমার খবর ফাঁস, এবার কোন রূপে ফিরছেন অভিনেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ Time View

বিনোদন ডেক্স : একের পর এক খবরের শিরোনামে থাকেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব। বড়দিনে জন্মদিন তার। গত কয়েক বছর ধরে এ সময়ে মুক্তি পায় তার সিনেমা। এ বছরও সেই তালিকায় ‘প্রজাপতি ২’ মুক্তির দিনক্ষণ ঠিক হয়েছে। দিন যতই এগোচ্ছে, সিনেমার প্রচারও জোরদার হচ্ছে। অগ্রিম টিকিট হাউসফুল। এর মধ্যেই গুঞ্জন— ‘প্রজাপতি ২’ সিনেমা মুক্তির আগেই আগামী ছবির খবর ফাঁস। এবার কোন রূপে ফিরছেন তিনি? নায়িকাই বা কে?

জানা গেছে, ১৯৯৫ সালে সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় সঠিক চিকিৎসা পাননি পদ্মশ্রী পাওয়া ‘অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের মা। যার ফলে তার মৃত্যু হয়। এরপরেই করিমুল নিজের বাইককে ‘অ্যাম্বুলেন্স’-এ পরিণত করেন। এলাকার বাসিন্দাদের সেবাকর্মে নিজেকে নিয়োজিত করেছিলেন জলপাইগুড়ির করিমুল। প্রত্যন্ত গ্রামের দুস্থ ও অসুস্থ রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন তিনি। জলপাইগুড়ির চা বাগান এলাকার গরিব শ্রমিকদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। নিঃস্বার্থ সেবার জন্য ২০১৭ সালে তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন। এমন বাস্তবধর্মী কাহিনি নিয়েই নির্মাণ করা হবে ‘অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমা।

জানা গেছে, আগস্টে দেব সেই পদ্মশ্রী ‘অ্যাম্বুলেন্স দাদা’ হয়ে বড়পর্দায় ফিরবেন। তার আগামী সিনেমার নায়িকাও নাকি প্রাথমিকভাবে নির্বাচিত। এবারেও নায়ক তার বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় এক নায়িকাকেই পছন্দ করেছেন। সব ঠিক থাকলে তার পরের সিনেমার সম্ভাব্য নায়িকা নাকি ছোটপর্দার অঙ্কিতা মল্লিক। যদিও এ বিষয়ে মুখে খোলেননি অভিনেত্রী।

 

 

 

কিউএনবি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit