বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। ওয়ানডে দলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল।

একদিনের সিরিজে ব্রেসওয়েলের নেতৃত্বে দলে রয়েছেন ১৫ জন। টি-টোয়েন্টি দলের বেশ কয়েক জন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। টি-টোয়েন্টি সিরিজে স্যান্টনারের নেতৃত্বে ১৫ জনের যে দল ভারত সফরে আসবে, সেই দলই বিশ্বকাপ খেলবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফকস, মিচ হে (উইকেটরক্ষক), কাইল জেমিসন, নিক কেলি, জায়ডেন লেনক্স, ড্যারেল মিচেল, হেনরি নিকোলাস, গ্লেন ফিলিপস, মাইকেল রাই এবং উইল ইয়াং।

টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), জেকব ডাফি, জ্যাক ফক্স, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারেল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন এবং ইশ সোধি।

 

কিউএনবি/খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit