বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের জীবনের পরের ঢেউ যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত: পূজা চেরী ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখায় স্পিকারের উষ্মা দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম রাশিয়ার হামলায় গুদাম ছাই, কিয়েভে বাড়ছে খাদ্য সংকট মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

অপপ্রচার ও আত্মসাৎ এর অভিযোগ এনে আশুলিয়ায় সংবাদ সম্মেলন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : অপ-প্রচার ও টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে সিরাজগঞ্জের-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বিরুদ্ধে ঢাকার আশুলিয়ায় সংবাদ সম্মেলন করেছেন শফিকুল ইসলাম নামের এক ভুক্তভোগী। এর আগে বিএনপির কেন্দ্রীয় পর্যায়েও অভিযোগ দেন তিনি। এই ঘটনায় ঢাকার চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলাও দায়ের করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম অভিযোগ করে জানান, গত ১৫ই জানুয়ারী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এলজিআরডির একটি রাস্তার কাজের জন্য ২৫% শেয়ার দেয়ার কথা বলে প্রতারণা করে ৬০ লাখ টাকা হাতিয়ে নেন বিএনপি নেতা আমিরুল ইসলাম খান। কিন্তু বেশ কিছুদিন পরে জানতে পারেন এই ধরণের কোন কাজ তিনি পাননি। এটা ছিল তার সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণার ফাঁদ। পরে টাকা ফেরত চাইলে তিনি ৬০ লাখ টাকার চেক দেন।

কিন্তু ব্যাংকে চেক জমা দিলে শফিকুল জানতে পারেন তার ওই একাউন্টে কোন টাকা নেই। পরবর্তীতে টাকা চাইলে তিনি নানা তালবাহানা শুরু করেন এবং দেই দিচ্ছি বলে কালক্ষেপন করেন। পরে তিনি এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন। এরপরে বিএনপি নেতা আমিরুল ইসলাম খান পালটা সংবাদ সম্মেলন করেন এবং টাকা ফেরত দিতে চান বলে গণমাধ্যমে স্বীকার করেন। কিন্তু এরপরেও কোন টাকা ফেরত না দিয়ে উলটো নানা মাধ্যমে হুমকি সহ ভুক্তভোগীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে থাকেন।

তাই তিনি আবারও সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন। এবিষয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলন এসময় সাভার- আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit