সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ড্রোন-মিসাইল দিয়ে ইউক্রেনে বড় আকারের হামলা করল রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক এলাকায় রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে এই হামলা শুরু হয়, যাতে কমপক্ষে তিনজনের প্রাণহানি হয়েছে।

এর আগের দিন মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হন। সেই ঘটনার পরদিনই ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযান চালায় রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দেনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের আন্দ্রিভকা ও খারকিভ এলাকার প্রাইলিপকা দখলে নেওয়ার দাবি করেছে মস্কো।

অন্যদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভওয়ারেদেঙ্কো জানান, ভোরের হামলায় রাশিয়া অন্তত ৬০০টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit