বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

এলপি গ্যাসে কর-ভ্যাট কমেছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : শিল্প খাত ও গৃহস্থালি কাজে অপরিহার্য পণ্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে বড় ছাড় দিয়েছে সরকার। এলপিজি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট (মূল্য সংযোজন কর) এবং আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়েছে।

সোমবারের (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ওই প্রজ্ঞাপনে সই করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। তবে এলপিজি আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট আগের মতোই বহাল থাকছে। এনবিআর মনে করছে, এই সিদ্ধান্তের ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমবে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানিতে ২ শতাংশ আগাম কর দিতে হতো। জনস্বার্থে সরকার এলপি গ্যাসের ওপর প্রদেয় এই কর ও ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই সুবিধা দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এলপিজি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট এবং আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহার করে কেবল আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এর ফলে এলপিজি আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হবে, তার ওপর নতুন করে কোনো ভ্যাট কার্যকর থাকছে না।

 

 

কিউএনবি/খোরশেদ/১৭ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit