শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে জোবাইদা ও জাইমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে  শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সদস্যদের শপথ পড়ানো হয়েছে সকাল ১০টা ৪২ মিনিটে। এর আগে এ অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত হন তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।  

বিএনপি-জামায়াতসহ সব দলের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে এসে উপস্থিত হয়েছেন। এরমধ্যে বিএনপি জোটের ২১২ জন এবং জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ ও ইসলামী আন্দোলনের একজন নির্বাচিত সদস্য রয়েছেন।

 

 

কিউএনবি/খোরশেদ/১৭ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit