সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের জার্সিতে খেলতে যাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। তাকে দলে পেয়ে দারুণ আশাবাদী সিলেটের পেসার ইবাদত হোসেন। তার বিশ্বাস, আমির দলের জন্য বড় ভূমিকা রাখবেন।

আমিরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইবাদত বলেন, দলের কাছ থেকে নেওয়ার চেয়ে আমিরের দেওয়ারই বেশি কিছু আছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তার বিপুল অভিজ্ঞতা এবং প্রায় ৪০০ উইকেটের ঝুলি দলের জন্য বড় সম্পদ হবে বলে মনে করেন তিনি। আমির তার সেরা পারফরম্যান্সই দেবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ইবাদত।

দলের সামগ্রিক কম্বিনেশন নিয়েও সন্তুষ্ট এই পেসার। তার মতে, আমিরের সঙ্গে খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা যুক্ত হওয়ায় সিলেটের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী হয়ে উঠেছে।

ইবাদতের ভাষ্য, দেশি-বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে সিলেট টাইটান্সের দলটি ভারসাম্যপূর্ণ। সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের মিশ্রণে ব্যাটিং ও বোলিং—দুটো বিভাগই প্রায় সমান শক্তিশালী। তবে বোলিং বিভাগকে সামান্য এগিয়ে রাখছেন তিনি।

তিনি আরও বলেন, দলের প্রতিটি বোলারই পারফর্মার এবং সবাই মিলেই সিলেটকে একটি শক্তিশালী ইউনিটে পরিণত করেছে। সবাই মাঠে নিজেদের সেরাটা দিতে পারলে, আল্লাহর রহমতে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হবে বলে বিশ্বাস তার। এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সিলেট টাইটান্স। সেই বিশ্বাস ও ইতিবাচক মানসিকতা ছড়িয়ে দিতেও ভূমিকা রাখছেন ইবাদত।

তিনি জানান, এবারের দলের থিম—‘এবার কিন্তু অইজিবো’ (এবার হয়ে যাবে)। এই স্লোগান দলের মধ্যে ইতিবাচক শক্তি জোগাচ্ছে এবং শোনামাত্রই চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস তৈরি হয়। এই থিমকে ধারণ করেই এগিয়ে যেতে চায় সিলেট, আর আল্লাহর সহায়তায় এবার শিরোপা জয়ের আশাই দেখছে দলটি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit