রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

আসিফ আকবরের ছোট ছেলেও বিয়ে করলেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ Time View
বিনোদন ডেক্স : কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ৩ বছর আগে। এবার ছোট ছেলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি গায়ক নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

এক ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। জনাব বাদল শাহরিয়ার এর মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন আমাদের বৌ’মা। এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়। সকলের কাছে দয়া চেয়ে আসিফ বলেন, রুদ্র এবং শ্রেয়সী নতুন জীবনে পদার্পন করেছে। তাদের দাম্পত‍্য জীবন সুখী এবং সুন্দর হউক।

আপনাদের কাছে আমার ছেলে এবং বৌ’মার জন‍্য দোয়া চাই। বড় ছেলে এই বিয়েতে উপস্থিত হতে পারেনি জানিয়ে আসিফ বলেন, আমার বড় ছেলে শাফকাত আসিফ রণ কানাডার টরন্টোতে একটি ব‍্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, ছুটি মেলেনি। টরন্টোতেই বড় বৌ’মা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষা থাকায় তারা বিয়েতে অনুপস্থিত। তাদের খুব মিস করছি, আর এটাই জীবন। সবাই ভাল থাকুন, সুস্থ‍্য থাকুন, সুন্দর থাকুন।

 

 

কিউএনবি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ সন্ধা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit