শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

প্রেম-স্বপ্নের নাটক ‘সাইফুল লাইব্রেরি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : গ্রামের এক লাইব্রেরিকে কেন্দ্র করে দুই তরুণ তরুণীর প্রেম, স্বপ্ন, সংকল্প ও পুনর্মিলনের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সাইফুল লাইব্রেরি’।

অপূর্ণ রুবেলের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, খায়রুল বাসার।

নাটকের চিত্রনাট্য নিয়ে রুবেল আনুশ জানান, ‘জ্ঞান বিকাশ’ নামের এক লাইব্রেরির কর্মী সাইফুল তার আন্তরিকতা ও পরিশ্রমে এলাকার শিক্ষার্থীদের হৃদয় জয় করে নেয় সে। একদিন তার সঙ্গে পরিচয় হয় তন্বী নামের এক তরুণীর। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে তন্বীর বাবা ও  সাইফুলের দারিদ্রের বাস্তবতা বাধা হয়ে দাঁড়ায় তাদের সম্পর্কে। সাইফুলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

তন্বী লাইব্রেরি খোলার শর্ত দেন সাইফুলকে, শর্ত পূরণে অর্থের তাগিদে সাইফুলের সংগ্রাম শুরু হয়। বিচ্ছেদ ঘটে তাদের সম্পর্কের। তবে সাত বছর পর তাদের পুনর্মিলন ঘটে, তখন দুইজন নদীর ধারে তাদের জীবনের না বলা গল্প শোনায়। এভবাবেই এগিয়ে যাবে নাটকটি।

নাটকটি নিয়ে প্রত্যাশা কথা জানিয়ে আনুশ বলেন, নাটকের গল্পটা সুন্দর, অভিনয়শিল্পীরাও বেশ ভালো অভিনয় করেছেন। আশা করছি দর্শকের ভালো লাগবে গত নভেম্বর তিনদিন ঢাকার বাইরে হয়েছে নাটকের দৃশ্যধারণ। নাটকটি মুক্তি পেয়েছে ‘লেভেল ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে।

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit