শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

যে অজুহাতে ভেনেজুয়েলার ট্যাংকার জব্দ করছে মার্কিন বাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নোম দুটি অজুহাত দেখিয়েছেন। তিনি জানান, দু’টি কারণে ট্যাংকারটি জব্দ করা হয়েছে— প্রথমত, মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জ্বালানি তেলের বাণিজ্য চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা। দ্বিতীয়ত, তেলবাহী ট্যাংকার জাহাজগুলোকে তেল পরিবহনের পাশাপাশি মাদক পাচারের জন্যও ব্যবহার করে ভেনেজুয়েলার সরকার।

এক্স পোস্টে ক্রিস্টি নোম বলেন, “নিষেধাজ্ঞা থাকা সত্বেও অবৈধ তেল বাণিজ্য এবং তার আড়ালে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলমান থাকবে। আমরা আপনাদের খুঁজে বের করব এবং থামাব।”

এ নিয়ে ভেনেজুয়েলার দ্বিতীয় ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এর আগে ১০ ডিসেম্বর প্রথম ট্যাংকার জব্দ করা হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালে যখন প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সে সময় থেকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মনে করতেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরও মাদুরোর ব্যাপারে তার মনোভাবের কোনও পরিবর্তন হয়নি। সূত্র: বিবিসিরয়টার্সওয়াশিংটন পোস্ট

কিউএনবি/অনিমা/ ২১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit