মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

রাতে বেরিয়ে ফেরেননি, সকালে মিলল মাদক কারবারির ঝুলন্ত মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসত ঘরের পিছনে কড়ই গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।  

নিহত বেলায়েত হোসেন ওরফে মুন্সী (৩৫) একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রফিক মিয়ার বাড়ির মো.জামাল উদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সী নিজের বসত ঘর থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে উপজেলার নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসত ঘরের পিছনে কড়ই গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ পায় স্থানীয়রা। নিহত যুবক এলাকায় মাদক কারবারের সাথে জড়িত।

কিছু দিন আগে তিনি মাদক কারবার ছেড়ে ভালো পথে আসেন। নিহতের পরিবার এটিকে হত্যাকান্ড দাবি করে বলেন, তাকে এক জায়গায় পিটিয়ে হত্যা করা হয়। পরে অন্য জায়গায় নিয়ে মহিলাদের ম্যাক্সি এবং ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নিজামুল উদ্দিন ভূঁঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit