সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি এটা নাকচ করছি না। তিনি জানান, ভেনেজুয়েলার জলসীমার কাছাকাছি আরও তেলবাহী ট্যাংকার জব্দ করা হবে।

যুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে ট্রাম্প প্রথমে সরাসরি উত্তর দেননি। তবে একাধিকবার জানতে চাইলে তিনি বলেন, আমি এ নিয়ে কথা বলি না। এরপরও নিশ্চিত করেন যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং আরও ট্যাংকার জব্দ হবে।

সময়সূচি জানতে চাইলে ট্রাম্প বলেন, এটা নির্ভর করে। তারা যদি এভাবে বোকামি করে চলতে থাকে, তাহলে তারা আমাদের কোনো একটি বন্দরে নোঙর করবে।

মাদুরোকে ক্ষমতাচ্যুত করা তার লক্ষ্য কি না, এমন প্রশ্নেও ট্রাম্প সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, তিনি জানেন আমি কী চাই, সবার চেয়ে ভালো তিনিই জানেন।

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ সম্ভাবনা নাকচ না করা প্রসঙ্গে পর্যবেক্ষকেরা বলছেন, বিষয়টি তাৎপর্যপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরেই রিপাবলিকান পার্টির যুদ্ধপ্রবণ অংশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন ট্রাম্প। নির্বাচনের প্রচারণায় যুক্তরাষ্ট্রকে বিদেশি সংঘাত থেকে দূরে রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, নতুন করে যুদ্ধ শুরু করবেন না বরং যুদ্ধ থামাবেন।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী ট্যাংকারগুলোর বিরুদ্ধে অবরোধ আরোপের নির্দেশ দেয়। এতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানো হচ্ছে। এছাড়া ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে আটক করা একটি তেলবাহী ট্যাংকারও জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

উত্তেজনা শুরুর পর থেকে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার উপকূলে ২৮টি নৌযানে হামলা চালিয়েছে। এসব হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।

সোর্স এনবিসি নিউজ

কিউএনবি /অনিমা/ ১৯ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit