শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৪ Time View

নরসিংদী প্র্রতিনিধি : নরসিংদী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং পুলিশের কাছে গণমাধ্যমকর্মীদের প্রত্যাশার কথা জানান।

এ সময় সাংবাদিকরা তথ্যপ্রাপ্তি সহজ করা, স্বচ্ছতা বৃদ্ধি এবং অপরাধ দমনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জেলা পুলিশের গৃহীত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি সাংবাদিকদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

এসময় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় নরসিংদী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit