শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

দিনাজপুরে ডেভেলপার প্রতিষ্ঠানের নামে প্রতারণার অভিযোগ, লাখ টাকা আত্মসাৎ

মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ Time View
মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের নামে প্রতারণা করে একাধিক গ্রাহকের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটি হলো “বেবী টাইগার হাউজিং এন্ড কনস্ট্রাকশন”। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ ছামুদা বেগম (৪৫) ফুলবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ মেহেদী হাসান ও সুমন রায় ডেভেলপার কোম্পানির পরিচালক পরিচয়ে দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় বহুতল ভবন নির্মাণের কথা বলে স্থানীয়ভাবে প্রচারণা চালান। ভবনের নিচতলায় দোকান বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে ৫ লাখ টাকা গ্রহণ করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে চুক্তিনামা সম্পাদনের সময় প্রাথমিকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়।

পরবর্তীতে ভুক্তভোগী জানতে পারেন, যে জমিতে ভবন নির্মাণের কথা বলা হয়েছিল তা আগেই একটি ব্যাংকের কাছে বন্ধক রাখা ছিল। অথচ বিষয়টি গোপন রেখে একাধিক গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা হয়। আরও অভিযোগ রয়েছে, কাগজপত্র যাচাইয়ের অজুহাতে ভুক্তভোগীর মূল দলিল ও রশিদ গ্রহণ করে তা আর ফেরত দেওয়া হয়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা কাজ বন্ধ করে আত্মগোপনে চলে যায় এবং পরে নতুন নামে “বিজয় কনস্ট্রাকশন” খুলে একই কৌশলে দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় এক বিধবা নারীর জমি প্রতারণার মাধ্যমে বিক্রি করিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। গত ১৫ ডিসেম্বর দিনাজপুর জেলা রেজিস্ট্রি অফিসের সামনে অভিযুক্ত মোঃ মেহেদী হাসানের সঙ্গে ভুক্তভোগীর মুখোমুখি হলে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায় তিনি। পরিস্থিতি উত্তপ্ত হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে ফুলবাড়ী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit