বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬৬ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম : “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বথ’ – প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাগেশ্বরী স্টেশনের ইনচার্জ শাহাদাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রোভার স্কাউট সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। পাশাপাশি বিশ্বজুড়ে মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকিও বাড়ছে। তাই দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, শিশু-কিশোরদের দুর্যোগ বিষয়ে সচেতন ও প্রস্তুত করতে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করা জরুরি। একই সঙ্গে যে কোনো দুর্যোগের প্রাথমিক পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সচেতন ও সক্ষম করে তুলতে হবে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকা-ের সময় আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit