মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বিয়ে থেকে বাঁচতে বনবাস, পাতা খেয়েই খান বানালেন ‌‘সিক্স প্যাক’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : বিয়ের পিঁড়িতে বসতে হবে, পরিবারের এই জেদ থেকে বাঁচতে ঘর ছেড়েছিলেন কর্ণাটকের তরুণ বুদান খান হোসামানি। তবে সেই পালানো যে তাঁকে আধুনিক যুগের টারজান বানিয়ে দেবে, তা হয়তো কেউ কল্পনাও করেনি। গত ১০ বছর ধরে কর্ণাটকের বেলাগাভি জেলার হেগগোল্লা পাহাড়ি অঞ্চলে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বসবাস করছেন এই ৩৬ বছর বয়সী যুবক। আশ্চর্যের বিষয় হলো, এই এক দশকে এক দানা শস্য বা রান্না করা খাবার স্পর্শ করেননি তিনি। বনের বানরদের জীবনযাপন দেখে অনুপ্রাণিত হয়ে তিনি খাদ্যাভ্যাস হিসেবে বেছে নিয়েছেন গাছের কাঁচা পাতা। বর্তমানে প্রতিদিন অন্তত ছয়বার বিভিন্ন ধরনের ভেষজ পাতা খেয়েই তিনি দিব্যি সুস্থ ও সবল রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের কাছে বুদান এখন ‘মডার্ন ডে টারজান’ নামে পরিচিত। তিনি জানিয়েছেন, বনের বানররা কীভাবে শুধু পাতা খেয়ে সক্রিয় থাকে, তা দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেই তিনি এই জীবনধারা রপ্ত করেছেন। তার দাবি, পাহাড়ের প্রায় ২০০ প্রজাতির গাছের মধ্যে কোন পাতাটি সুস্বাদু আর কোনটি পুষ্টিকর, তা এখন তার নখদর্পণে। অবাক করার মতো বিষয় হলো, এই দীর্ঘ ১০ বছরে তাকে একবারের জন্যও কোনো অসুখে পড়তে হয়নি বা হাসপাতালের বারান্দা মাড়াতে হয়নি। এমনকি কোনো আধুনিক শরীরচর্চার সরঞ্জাম ছাড়াই শুধুমাত্র প্রাকৃতিক খাবার আর নিয়মিত যোগব্যায়াম করে তিনি তৈরি করেছেন ঈর্ষণীয় ‘সিক্স প্যাক’ শরীর।

বুদানের পরিবার অবশ্য জানিয়েছে, শুরুতে বিয়ের চাপ থাকলেও এখন তারা ছেলেকে ফিরে পেতে উন্মুখ। কিন্তু বুদান নিজের সিদ্ধান্তে অটল। গ্রাম থেকে তার বাবা-মা এবং দুই ভাই বহুবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তিনি অরণ্যবাস ছাড়তে নারাজ। মাঝেমধ্যে গ্রামে এলে সামান্য চা বা স্যুপ পান করলেও মূল আহার হিসেবে তিনি বনের সবুজ পাতার ওপরেই ভরসা রাখেন। প্রকৃতির কোলেই শান্তি খুঁজে পাওয়া এই তরুণের অস্বাভাবিক অথচ বিস্ময়কর জীবনযাপন এখন ওই এলাকার সাধারণ মানুষের কাছে কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৬,/সকাল ৬:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit