শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

পোল্যান্ডে স্থায়ী মার্কিন সেনাঘাঁটি স্থাপনে এগোচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডে একটি মার্কিন সেনাঘাঁটি স্থাপনের বিষয়ে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ উদ্যোগের জন্য তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকির ‘সাহসী নেতৃত্বের’ প্রশংসা করেছেন।

২০২২ সালে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে মিত্র দেশগুলোর সামরিক উপস্থিতি আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছে পোল্যান্ড। গত জুনে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছিলেন, দেশটিতে স্থায়ী মার্কিন সামরিক উপস্থিতি রাখার পোল্যান্ডের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আগ্রহ দেখিয়েছে। তবে সে সময় এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জুনে ব্রাসেলসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেন পোলিশ প্রতিরক্ষামন্ত্রী। ওই বৈঠকে হেগসেথ ইউরোপে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে নতুন করে পর্যালোচনা শুরুর ঘোষণা দেন। বর্তমানে পোল্যান্ডে মার্কিন সেনারা স্থায়ী ঘাঁটির পরিবর্তে ঘূর্ণায়মান ব্যবস্থায় দায়িত্ব পালন করছেন। নতুন ঘাঁটি স্থাপিত হলে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ধরন ও পরিসরে পরিবর্তন আসতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit