ডেস্ক নিউজ : নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে যখন বেতন ভাতা বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে, তখন বাংলা নববর্ষ ভাতা নিয়ে এসেছে বড় পরিবর্তন। নতুন বেতন কাঠামোয় বৈশাখী ভাতার হার কমানোর প্রস্তাব করা হয়েছে।
অর্থাৎ নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতার শতাংশ আগের তুলনায় ৫ শতাংশীয় পয়েন্ট কমে যাবে। ফলে মূল বেতন বাড়লেও নির্ধারিত হারে বৈশাখী ভাতা পাওয়ার সুবিধা কমবে।
তবে নতুন পে স্কেলে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে বৈশাখী ভাতার হার কমলেও মূল বেতন বৃদ্ধির কারণে অনেকের ক্ষেত্রে প্রাপ্ত টাকার পরিমাণ বর্তমানের তুলনায় বাড়তে পারে।
নতুন কাঠামোয় বাড়িভাড়া, চিকিৎসা, মোবাইল, যাতায়াত ও টিফিন ভাতাসহ বিভিন্ন সুবিধায় পরিবর্তন আনা হচ্ছে। তবে বৈশাখী ভাতার ক্ষেত্রে উল্টো কমানোর সিদ্ধান্ত প্রস্তাব করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:১৫