শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড অফিস ভাঙচুর 

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের উপকিল পাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক অ্যাড. তোফাজ্জল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে মিটিংয়ের উদ্দেশে কিছু নেতাকর্মী দলটির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হয়। মিটিংয়ের বিষয়টি টের পেয়ে এসময় সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অবস্থা বেগতিক দেখে জাতীয় পাটির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে অফিস কক্ষে ঢুকে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি, দলীয় প্রতীক লাঙ্গলসহ ভাঙচুর করে ছাত্রজনতা। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি বলেন, নওগাঁকে অস্থিতিশীল করার জন্য আজকে তারা মিটিং করছিল। সে খবর পেয়ে আমরা ছাত্র-জনতা তাদের এই গোপন বৈঠকে বাধা প্রদান করি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। জাতীয় পার্টি বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তারা আওয়ামী লীগের সব নির্বাচনকে বৈধতা দিয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে থাকতে পারে না।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit