মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

সাজেকে ইউপিডিএফ কর্তৃক ফরেষ্ট অফিসে  হামলা; ভাংচুর-লুটপাট; বন রক্ষিকে মারধর 

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বনবিভাগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায় ইউপিডিএফ। এ ঘটনায় আশরাফুল আলম নামে এক বনরক্ষি মারাত্মক ভাবে আহত হয়েছে। ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলায় কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।  

রোববার (১৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে সাজেকের মাচালং দক্ষিণ একুইজ্জাছড়ি এলাকায় বনবিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে ইউপিডিএফ নেতা সচিব চাকমার নেতৃত্বে  সংঘবদ্ধ ভাবে লাঠি সোঠা নিয়ে বনবিভাগের কর্মীদের উপর আক্রমণ করে ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশনের নারী কর্মীরা।

পরে তারা মাচালং বাজারে বনবিভাগের কার্যালয়ে আক্রমণ করে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় লুৎফর রহমান নামে এক বনরক্ষিকে অপহরণ করার চেষ্টা চালায়। সংবাদ পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ইউপিডিএফ এর অপহরণের হাত থেকে বনরক্ষি লুৎফর রহমানকে উদ্ধার করে। ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশনের নারী সন্ত্রাসীরা পরে গাছ কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে সাজেক সড়কে যানচলাচল চলাচলে বিঘ্ন ঘটায়। এতে সাজেকে বেড়াতে আসা শতশত পর্যটক ও সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমার মেয়ের বিয়েতে আসা অতিথিরা আটকে পরে।

সংবাদ পেয়ে সেনাবাহিনী সড়কের গাছ সড়াতে গেলে হিল উইমেন্স ফেডারেশনের নারী কর্মীরা সেনাবাহিনীর সাথে চরমভাবে বাঝে ব্যাবহার করে উসকানি দিতে থাকে। সেনাবাহিনী ইউপিডিএফ এর পাঁতা ফাঁদে পা না দিয়ে কৌশলে সড়ক থেকে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে শতাধিক লোককে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বিষয়টি শিকার করে বলেন এই ধরনের ঘটনা খুবই দুঃখ জনক এখানে বহিরাগত লোকজন এসে এই ঘটনা ঘটিয়েছে, মামলা হলে প্রশাসন আইনগত পদক্ষেপ নিবে।

এদিকে সাজেক বন বিভাগের কর্মকর্তারা জানান বনের জমিতে ইউপিডিএফ স্কুল এর নামে জমি দখল করে স্থাপনা তৈরি করছে এর আগে বহুবার নিষেধ করা হয়েছে, বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে তারপর ও ইউপিডিএফ বনের জমিতে স্থাপনা তৈরি করছে। আজ বাঁধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালায় কার্যালয় ভাংচুর চালায়। এই মামলার প্রস্তুতি চলছে।

সূত্র অনুযায়ী, উক্ত স্থানে সর্বপ্রথম ২০১২ সালে একটি ব্র্যাক স্কুল স্থাপন করা হয়েছিল। তবে অনুদানের অভাবে ২০১৯ সালে স্কুলটি বন্ধ হয়ে যায়। চলতি বছরের শুরুতে পুনরায় সেখানে স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হলে বন বিভাগ ওই স্থানে নির্মাণকাজের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালত উক্ত স্থানে স্কুল নির্মাণে নিষেধাজ্ঞা প্রদান করেন। অভিযোগ রয়েছে, আদালতের সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রোববার (১৩ ডিসেম্বর-২০২৫)  তারিখে আবারও স্কুল ঘর নির্মাণের কাজ শুরু হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit