মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় পরিবার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছে তার পরিবার।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সরকার হাদির চিকিৎসার সব বিষয়ে পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে হাদিকে ব্যাংকক যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য ইতিমধ্যেই ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

বিভিন্ন সূত্রে প্রথমে জানা যায়, হাদিকে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া হবে। তবে পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তার গন্তব্য পরিবর্তন করে ব্যাংকক করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, হাদি এখনো সম্পূর্ণ আশঙ্কামুক্ত নন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি আলোচনাধীন।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit