সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

ঘুমন্ত তরুণীর মাথা কামড়ে টেনে নিয়ে গেল বাঘ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় গভীর রাতে ঘরে ঢুকে বাঘের আক্রমণে সুগনি বাই ধুরভে নামের এক নারী মারা গেছেন। এনডিটিভি জানায়, রোববার (২ আগস্ট) ভোররাতে কানহা ন্যাশনাল পার্কের কাছে পার্রাপুর বাইগাটোলা গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রামের লোকজন জানান, রাত দেড়টার দিকে একটি বাঘ লোকালয়ে ঢুকে একটি কুঁড়েঘর থেকে ওই নারীকে মাথা কামড়ে ধরে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরিবারের চিৎকারে স্থানীয়রা মশাল নিয়ে ছুটে আসেন। তখন বাঘটি প্রায় ৩০০ মিটার দূরে তাকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, নিহত নারীর পরিবার একটি দরজাবিহীন কুঁড়েঘরে থাকত এবং সরকারি কোনো সাহায্য পায়নি। বন বিভাগ জানিয়েছে, এর আগেও ওই এলাকায় বাঘ ও চিতাবাঘের আনাগোনা দেখা গেছে। ঘটনার পর বন বিভাগ এলাকায় একটি খাঁচা পাতার সিদ্ধান্ত নিয়েছে, টহল বাড়িয়েছে এবং গ্রামবাসীকে রাতে ঘরের দরজা বন্ধ রাখতে ও সাবধানে থাকতে সতর্ক করেছে। পুলিশ এ ঘটনায় একটি মামলা করে তদন্ত শুরু করেছে এবং সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit