সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, অন্ধকারে ১০ লাখ ঘর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও শিল্প অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির অন্তত ১০ লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শীত মৌসুম শুরু হওয়ার সময় এই হামলা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো জানান, পাঁচটি অঞ্চলে একযোগে হামলা হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় আগুন নেভানো এবং বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার কাজ চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শুক্রবার রাতে রাশিয়া ৪৫০টির বেশি ড্রোন এবং প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিপ্রোপেত্রোভস্ক, কিরোভোহরাদ, মাইকোলাইভ, ওদেসা ও চেরনিহিভ অঞ্চলে এসব হামলা চালানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ (যা আকাশে চলার সময় দিক পরিবর্তন করতে পারে এবং শনাক্ত করা কঠিন) বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, বিদ্যুৎ গ্রিডে ব্যাপক হামলার কারণে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সাময়িকভাবে বাইরের বিদ্যুৎ সংযোগ হারিয়েছিল। কেন্দ্রটি বর্তমানে চালু না থাকলেও চুল্লি ঠান্ডা রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। পরে আবার সংযোগ ফেরানোর চেষ্টা চলছে। কেন্দ্রটি বর্তমানে রুশ নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।

এদিকে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতাও চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য জার্মানি যাচ্ছেন। বার্লিনে প্রস্তাবিত শান্তিচুক্তির সর্বশেষ খসড়া নিয়ে আলোচনা হওয়ার কথা।

অন্যদিকে রাশিয়ার সারাতোভ অঞ্চলে ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে দুজন নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন।

যুদ্ধ দ্রুত শেষ করার উদ্যোগ থাকলেও, বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে মতবিরোধ থাকায় সমাধান এখনো অনিশ্চিত।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit