বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

আইপিএলের পরিবর্তে পিএসএলের খেলার সিদ্ধান্ত কয়েকজনের, ব্যাখ্যায় যা বললেন ইংলিশ ক্রিকেটার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলে যে কজন বিদেশির চাহিদা তুঙ্গে, তাদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১২ সালে অভিষেকের পর থেকে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মাতিয়ে আসছেন তিনি। তাকে দলে পেতে নিলামে সব সময়ই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি দেখা যায়। তবে ৩৭ বছর বয়সি এ অলরাউন্ডার এবার নিলাম শুরুর আগেই নিজের নাম সরিয়ে নিলেন। অনেকে ধারণা করছেন, পিএসএলে খেলতে পারেন তিনি।

২০২৪ সালের আইপিএলে দল পেয়েছিলেন ডেভিড উইলি। লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে চুক্তিতে পৌঁছলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ওই বছর খেলেছেন পিএসএলে। ২০২৫ পিএসএলেও খেলতে দেখা গেছে তাকে। কয়েকজন ক্রিকেটারের আইপিএল থেকে পিএসএলের দিকে ঝোঁকার কারণটা তিনিই ব্যাখ্যা করেছেন।

উইলির মতে, ক্রিকেটারদের এমন সিদ্ধান্ত ব্যক্তিগত। তবে এর পেছনে নিশ্চয়তা ও নিরাপত্তাও দেখছেন তিনি। আইপিএলে তারকার ভিড়ে অনেক সময় বিদেশিদের বেঞ্চে বসে থাকতে হয়। বেঞ্চে বসে থাকা এড়াতেই অনেকে পিএসএলের দিকে ঝুঁকছে বলে মনে করেন তিনি।
হিন্দুস্থান টাইমসকে উইলি বলেন, ‘আমার মনে হয় এটা খুবই ব্যক্তিগত। আপনি হয়তো কখনোই পুরোপুরি জানেন না যে আইপিএল নিলাম কেমন হবে। আমার মনে হয় পিএসএলে খেলোয়াড়দের জন্য তুলনামূলক বেশি নিশ্চিয়তা এবং নিরাপত্তা রয়েছে।’

উইলি যোগ করেন, ‘আপনি জানেন, ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করে, মানুষ হয়তো মনে করতে পারে যে তাদের ১০-১১ সপ্তাহের জন্য সাইডলাইনে বসে থাকার চেয়ে পিএসএলে খেলার সুযোগ বেশি, যা মানুষের জন্য সিদ্ধান্ত নেয়ার মতো একটি দিক।’

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit