শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

এশিয়া কাপে শুভ সূচনা করতে বাংলাদেশর দরকার ২৮৪ রান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়নের লক্ষ্যে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যুবাদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২৮৩ রানের বড় সংগ্রহ গড়েছে আফগানিস্তান। ম্যাচে সেঞ্চুরি করেছেন ফয়সাল শিনোজাদা।

শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগান যুবারা। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৮৪ রান।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে দলীয় ১৬ রানে আফগানিস্তানের ওপেনার খালিদ আহমদজাইকে (৩) ফেরান সাদ ইসলাম। আরেক ওপেনার ওসমান সাদাত ৬৬ রানের জুটি গড়েন ফয়সালকে সঙ্গে নিয়ে। সামিউন বসিরের বলে ৩৪ রান করে বোল্ড হন সাদাত। এরপর ফয়সাল ও উজাইরউল্লাহ মিলে গড়েন ৯৩ রানের জুটি। ফয়সাল ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করে আউট হয়েছেন ইকবাল হোসেন ইমনের বলে। এরপর নিয়মিত বিরতিতে ফিরেছেন আফগানিস্তানের ৪ ব্যাটার। 

অধিনায়ক মাহবুব খান ১৩, উজাইরউল্লাহ ৪৪, খাতির স্টানিকজাই ১১ ও রুহুল্লাহ আরব (০) দ্রুত ফিরলে আফগানরা বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে। সেখান থেকে আজিজউল্লাহ মিয়াখিল ও আব্দুল আজিজ দ্রুতগতিতে রান তুলে ২৮৩ রানের লড়াকু সংগ্রহ এনে দেন আফগানদের। মিয়াখিল ৩৮ ও আজিজ ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে এবং সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট শিকার করেছেন।

কিউএনব/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit