বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের ভবনের আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কেরানীগঞ্জে ‘জাবালে নুর টাওয়ার’ নামের একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে লাগা আগুন নয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। একইসঙ্গে আগুন লাগা ভবনে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা দিকে মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, গুদামটিতে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুনের তীব্রতা কিছুটা কমিয়ে এনেছে। আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিল্ডিংটি আবাসিক এবং বাণিজ্যিক মিক্স বিল্ডিং। দোতালায় এখনো আগুনের ফুলকি রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, ভবনগুলোর অনুমোদন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিল্ডিং নির্মাণে কোনো র্কোড মানা হয়নি। গ্যারেজের জায়গায় গোডাউন করা হয়েছে, আইনের ব্যত্যয় হয়েছে তা প্রমাণিত। পাঁচ সদস্যের তদন্ত কমিটির গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ভবন মালিকদের বিরুদ্ধে।

কিউএনব/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit