সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

বিপিএলের মঞ্চ কাঁপাতে আসছেন ভারত-পাকিস্তানের দুই সুন্দরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স–রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। নতুন আসরকে আসরকে নতুনভাবে উপস্থাপন করতে ধারাভাষ্য ও উপস্থাপনা দলে বেশ কিছু চমক এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ধারাভাষ্য টিমে থাকছেন দেশ-বিদেশের পরিচিত বেশ কয়েকজন মুখ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গফ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছেন। আইএল টি-টোয়েন্টি শেষ করে ৫ জানুয়ারি যোগ দেবেন মার্ক নিকোলাস মরিসন।

প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন ওয়াকার ইউনুস। এছাড়া শ্রীলঙ্কার এক সাবেক পেসার পারভেজ মাহরুফ, অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিকেও দেখা যাবে ধারাভাষ্যে। বাংলাদেশি ধারাভাষ্যকারদের মধ্যে থাকছেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি এবং সমন্বয় ঘোষ। বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, এখন পর্যন্ত মোট ১১ জন ধারাভাষ্যকারকে চূড়ান্ত করা হয়েছে।

৩৪ ম্যাচের এ বিপিএল শুরু হবে সিলেটের মাঠ থেকে। সিলেট ও চট্টগ্রামে সমান ১২টি করে ম্যাচ হবে। বাকিগুলো—এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১০টি ম্যাচ—ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর ঢাকায়, আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৩ জানুয়ারি।

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit