বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান 

‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডে আলোচিত মুখ আলিয়া ভাট। জীবনের স্বর্ণযুগ পার করছে এই তারকা অভিনেত্রী। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তার জন্য নিয়ে এসে ভিন্নমাত্রা। অনুষ্ঠানে ভারতীয় এই অভিনেত্রীকে গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়।

একই মঞ্চে আরও সম্মাননা পেয়েছেন তিউনিসিয়ার অভিনেত্রী হেন্ড সাবরি। তাকে দেওয়া হয়েছে ওমর শরিফ অ্যাওয়ার্ড। পুরস্কার হাতে নিয়ে এক প্রতিক্রিয়ায় আলিয়া বলেন, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কারজগতের আইকনিক অংশ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সামনে আরও শক্তিশালী নারীর গল্প বলতে চাই।’

এদিন অনুষ্ঠানে পুরস্কার ছাড়াও ফেস্টিভ্যালে আলিয়ার ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ প্রদর্শনীও আয়োজন করে। সেখানে তার অভিনয় যাত্রা শুরু থেকে ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো চলচ্চিত্রে তার শক্তিশালী পারফরম্যান্স এর চরিত্র তুলে ধরা হয়। 

রেড কার্পেটে আলিয়ার উপস্থিতিও ছিল নজরকাড়া-সৌন্দর্য, গ্ল্যামার আর আত্মবিশ্বাসে ভরপুর একটি সুন্দর গাউনে  তিনি পুরো ভেন্যু মাতিয়ে দেন।

‘সিনেমার প্রতি ভালোবাসা’-এই স্লোগান নিয়ে গত চার ডিসেম্বর জেদ্দায় বসেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের পঞ্চম আসর এটি। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।  বিশ্বের নানা দেশের ১১১ সিনেমা এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit