রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম সেনানিবাসে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, আর্মি মেডিকেল কলেজের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং অধ্যক্ষ।

উদ্বোধনী বক্তব্যে সেনাবাহিনী প্রধান দেশের চিকিৎসা খাতে আর্মি মেডিকেল কলেজ এবং নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ অবদানের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, কমান্ড্যান্ট, বিআইআরসি, সেনাবাহিনীর মিলিটারি সেক্রেটারি, অ্যাডজুটেন্ট জেনারেল, প্রাক্তন অধ্যক্ষগণ, আর্মি মেডিকেল কলেজের চীফ এক্সিকিউটিভ অফিসার ও অধ্যক্ষ, ফ্যাকাল্টিগণ, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন পদবীর সেনাসদস্যরা।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit