শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা 

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ Time View
এম এ রহিম চৌগাছা ( যশোর)  যশোরের চৌগাছায় সামিয়া (১৬) নামে এক মাদ্রাসাছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার পাতিবিলা ইউনিয়নের ছোট নিয়ামতপুর গ্রামের শান্তি মিয়ার মেয়ে। সামিয়া পাতিবিলা- নিয়ামতপুর তাহযিবুল উম্মাহ দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। সে ২০২৬ সালের দাখিল  পরীক্ষার্থী ছিলো। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজের  ঘরের আড়াই গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে।তার প্রতিবেশীরা জানান, সামিয়া শারিরিক ভাবে অসুস্থ ছিল তার উপর তার বাবা একজন গাঁজা সেবনকারী। গত একমাস পূর্বে তার বাবা নেশার টাকা না পেয়ে নিজেদের বাড়ি ভাংচুর করে নিরুদ্দেশ হয়ে গেছে।

কোন আয় রোজগার না থাকায় তার মা এখন মানুষের কাছে চেয়ে চিনতে কোন রকমে সংসার চালায়। এসব কারণে হতাশায় আক্রান্ত হয়ে সামিয়া খাতুন আত্মহত্যা করেছে বলে প্রতিবেশিদের ধারনা। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, বিষয়টি আমরা জেনেছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit