রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ সেরা ফুটবল না খেলেও আমরা সেমিফাইনালে: হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পিকফোর্ড রাঙামাটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুর্যোগ প্রতিমন্ত্রী নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরাইল বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

বিপিএলে খেলতে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হায়দার আলী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ব্যাটার হায়দার আলীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেপ্টেম্বরে ম্যানচেস্টারে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেননি তিনি। এমনকি ধর্ষণ মামলায় নির্দোষ সাব্যস্ত হওয়ার পরও নিষিদ্ধ ছিলেন তিনি।

পিসিবি বুধবার নিশ্চিত করেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য ৯ জনকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে তারা। এদের মধ্যে আছেন হায়দার। বোর্ডের এক সূত্র বলেছেন, ‘২৩ জানুয়ারি পর্যন্ত খেলতে অনুমতি দেওয়া হয়েছে খেলোয়াড়দের।’
আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে খেলা হায়দার পাকিস্তান শাহিন্সের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। পরে এক জন্মসূত্রে ব্রিটিশ পাকিস্তানি নারী তার বিরুদ্ধে ম্যানসিটি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন।
তদন্তের ফলের অপেক্ষায় থেকে পিসিবি হায়দারকে নিষিদ্ধ করে। তবে বিষয়টি আদালতে পাঠানো কিংবা ক্রিকেটারকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট প্রমাণ না পাওয়ায় ২৫ সেপ্টেম্বর ম্যানসিটি পুলিশ এই মামলা বন্ধ করে দেয়।
বিপিএলে খেলতে পিসিবির এনওসি পাওয়া অন্য খেলোয়াড় হলেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, শাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, খাজা নাফাই ও এহসানউল্লাহ।
তবে উমর আকমলকে এনওসি দেয়নি বোর্ড। সিদ্ধান্তে কারণ জানতে তিনি বোর্ডের কাছে আবেদন করেছেন, ‘আমি কারণ জানি না। কিন্তু খুব ভালো চুক্তি হারালাম। কারণ এনওসির জন্য বোর্ড আমার আবেদন খারিজ করে দিয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit