শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ মার্তিনেজকে ‘পানির দামে’ পেয়ে গেল চেলসি রোহিঙ্গাদের ফেরার পথ বন্ধ, ন্যায়বিচার কি অর্থহীন হয়ে যাবে? স্বেচ্ছায় নিজ দেশে ফিরছে মালয়েশিয়ায় থাকা ৫ হাজার রোহিঙ্গা ফিফা প্রভাবশালীদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা, মোটা অঙ্কের জরিমানা

মহাসড়কে গাড়ির ওপর উড়োজাহাজ বিধ্বস্ত, অল্পের জন্য বাঁচলেন তিনজন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যস্ত মহাসড়কে ছোট আকারের যাত্রীবাহী একটি উড়োজাহাজ হঠাৎ নিচে নেমে আসে। এটি একটি চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে।

সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে আই-৯৫ মহাসড়কের সাউথবাউন্ড লেনে দুর্ঘটনাটি ঘটে। বিস্ময়কর এ দৃশ্য সড়কে চলাচলরত একটি গাড়ির ড্যাশক্যামে ধরা পড়ে।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল জানায়, ‘ফিক্সড-উইং মাল্টি-ইঞ্জিন’ ধরনের প্লেনটি জরুরি অবতরণ করতে গিয়ে একটি ২০২৩ মডেলের টয়োটা ক্যাম্রির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর প্লেনটি গাড়ির ওপর উঠে গিয়ে পাশেই পড়ে যায়। ভিডিওতে দেখা যায়, আঘাতের সময় গাড়ি থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ছিল।

৫৭ বছর বয়সী গাড়ির নারী চালককে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তিনি হালকা আঘাত পেয়েছেন। কর্মকর্তারা বলেন, এটি ছিল ‘অবিশ্বাস্য সৌভাগ্যজনক’ একটি ঘটনা। কারণ, আঘাত বড় হলেও তার বড় ধরনের ক্ষতি হয়নি।

২৭ বছর বয়সী পুরুষ পাইলট এবং তার সমবয়সী যাত্রী অক্ষত অবস্থায় ঘটনাস্থলেই ছিলেন। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার সময় কাছেই থাকা প্রত্যক্ষদর্শী জিম কফি বলেন, আমরা হঠাৎ দেখলাম প্লেনটা আকাশ থেকে নিচে নেমে আসছে। কয়েক সেকেন্ড এদিক–ওদিক হলেই এটি আমাদের গাড়ির ওপর পড়ত। তার ছেলে পিটার কফিও একই দৃশ্য দেখেছেন। তিনি বলেন, ‘ভাবছিলাম প্লেনটা হয়তো রাস্তার পাশে নামবে, কিন্তু সরাসরি গিয়ে ধাক্কা দিল গাড়িতে।’

দুর্ঘটনার পরে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্যাম্রি গাড়িটির পেছনের অংশ পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে। প্লেনটির সামনের অংশ ও চাকা ভেঙে গেছে।

ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।  আর সড়ক দুর্ঘটনার তদন্ত করবে ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit