বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

জর্ডান সীমান্ত ক্রসিং আবারও খুলে দিচ্ছে ইসরায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার থেকে জর্ডান হয়ে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার ট্রাক আবারও অ্যালেনবি ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইসরায়েল।

অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যকার ইসরায়েল-নিয়ন্ত্রিত সীমান্তের ওই ক্রসিং গত সেপ্টেম্বরে বন্ধ করে দেওয়া হয়।

ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, সমঝোতা ও সরকারি নির্দেশনার ভিত্তিতে বুধবার থেকে অ্যালেনবি ক্রসিং দিয়ে জর্ডান থেকে পশ্চিম তীর এবং গাজা উপত্যকার জন্য পণ্য ও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গাজামুখী ত্রাণবাহী ট্রাকগুলো কঠোর তল্লাশির পর নিরাপত্তা বাহিনীর পাহারায় গন্তব্যে পৌঁছাবে।

এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যকার একমাত্র আন্তর্জাতিক সংযোগ পথ ‘অ্যালেনবি ব্রিজ ক্রসিং’ বন্ধ করে দেয় ইসরায়েল। এতে ২০ লাখের বেশি ফিলিস্তিনি কার্যত আটকা পড়ে যায়।

ক্রসিং বন্ধ হওয়ায় পশ্চিম তীরে যারা বিদেশ ভ্রমণের প্রস্তুতি নিয়েছিলেন, তারা আটকা পড়েন। অন্যদিকে, যারা বিদেশে আছেন, তারাও আর বাড়ি ফিরতে পারছেন না।

সূত্র : রয়টার্স।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit