শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

মেয়র মামদানি উঠছেন ১০০ মিলিয়ন ডলারের গ্রেসি ম্যানশনে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি অবশেষে তাঁর সরকারি বাসভবন নিয়ে জল্পনার অবসান ঘটিয়েছেন। সোমবার তিনি নিশ্চিত করেছেন, আগামী জানুয়ারিতে তিনি ও তাঁর স্ত্রী রামা দুয়াজি ঐতিহাসিক গ্রেসি ম্যানশনে উঠছেন।

গত সপ্তাহেও মামদানি জানিয়েছিলেন, বাসস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি। তবে নতুন বিবৃতিতে তিনি জানান, পরিবারের নিরাপত্তা এবং নিউইয়র্ক নাগরিকদের জন্য তাঁর ‘অ্যাফোর্ডেবিলিটি অ্যাজেন্ডা’ বাস্তবায়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

মামদানি বলেন, “নিউইয়র্কবাসী যে অ্যাজেন্ডার জন্য আমাকে ভোট দিয়েছে, এখন থেকে আমার পুরো মনোযোগ সেই দিকেই থাকবে।”

নতুন দায়িত্বের প্রস্তুতি হিসেবে তিনি তাঁর কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকার ভাড়া বাড়িকে বিদায় জানিয়েছেন। মাসে ২ হাজার ৩০০ ডলার ভাড়ার এক বেডরুমের সেই অ্যাপার্টমেন্টে এতদিন পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

অন্যদিকে, ১৭৯৯ সালে নির্মিত গ্রেসি ম্যানশন একসময়কার ব্যক্তিগত প্রাসাদ হলেও ১৯৪০-এর দশক থেকে নিউইয়র্ক সিটির মেয়রদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১১ হাজার বর্গফুট আয়তনের এই প্রাসাদের বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার। এটি ম্যানহাটনের ইয়র্কভিল এলাকায় ইস্ট এন্ড অ্যাভিনিউর ৮৮তম স্ট্রিটে অবস্থিত।

উল্লেখ্য, জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit