শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : আজ বিগ ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি। বার্নাব্যুতে ম্যাচ শুরু রাত দুইটায়। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে আতিথ্য জানাবে অ্যাথলেটিকো বিলবাও। ক্লাব ব্রুগার বিপক্ষে নামবে আর্সেনাল। জুভেন্টাসের প্রতিপক্ষ নবাগত ক্লাব পাফোস। পতুর্গিজ ক্লাব বেনফিকার বিপক্ষে নামবে বর্তমান সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি। এছাড়া ডর্টমুন্ড-বোদো ম্যাচ। সবকটি খেলা শুরু রাত দুইটায়।

বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হালান্ডের মুখোমুখি নিশ্চিত হয়ে আছে। তবে তার আগেই দুই গোল মেশিনের দ্বৈরথ বার্নাব্যুতে। যদিও রিয়াল জার্সিতে এমবাপ্পের মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে দোলাচল। ম্যানচেস্টার সিটির জন্য শেষ ট্রেনিং সেশনে মাঠে নামেননি স্প্যানিশ তারকা। গুপুত্বপূর্ণ ম্যাচের আগে এদুয়ার্দো কামাভিঙ্গাও অনুশীলন করেননি।
চ্যাম্পিয়নস লিগ মানে রিয়াল মাদ্রিদ যতটা অপ্রতিরোধ্য, সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে ততটাই চ্যালেঞ্জ সর্বাধিক চ্যাম্পিয়নদের। ইনজুরির কারণে দানি কার্ভাহাল, আলেকজান্ডার আর্নল্ড, ডিন হুইসেন, এদের মিলিতাওদের পাচ্ছেন না রিয়াল কোচ। রিয়াল কোচ জাবি আলোনসোকে সরিয়ে দেয়ার গুঞ্জন উঠেছে কয়েকদিন ধরেই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আলোনসোকে প্রশ্ন করা হয়েছিল স্কোয়াডের সবাই এখনও তার পাশে আছেন কি-না?
রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো বলেন, দল ঐক্যবদ্ধ আছে, দলের সবার মাঝে ঘুরে দাঁড়ানোর বিশ্বাসটা আছে। সবাই আত্মবিশ্বাসী যে, আমরা জিততে পারব। কারো মধ্যে কোনো সংশয় নেই। তবে সেজন্য আমাদের ভালো ছন্দে খেলতে হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতায় লড়তে হবে।
ম্যানচেস্টার সিটির হেড কোচ পেপ গার্দিওলা বলেন, বার্সেলোনা, মাদ্রিদ কঠিনতর প্রতিপক্ষ, এমন ম্যাচে নানা চাপ কাজ করে। শুধু মাঠের খেলা নয়, অন্য বিষয়ের সঙ্গেও লড়তে হয়।গার্দিওলার মাঠের দুশ্চিন্তা কমিয়ে দিচ্ছে গোল মেশিন আর্লিং হালান্ডের ফর্ম। যদিও জন স্টোনস, মাতেও কোভাসিচ, রদ্রিকে ছাড়া ফিট স্কোয়াডই পাচ্ছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তবে স্প্যানিশ ট্যাকটিশিয়ানের চিন্তার কারণ হেড টু হেডে শেষ চার ম্যাচে জয়হীন তার দল।

 

 

কিউএনবি/খোরশেদ/১০ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit