সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অবৈধ ইটভাটা বন্ধে কঠোর প্রশাসন: পার্বতীপুরে ৫ লাখ টাকা জরিমানা।

মো: আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ Time View
মো: আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : অবৈধ ইটভাটা বন্ধে কঠোর প্রশাসন: পার্বতীপুরে ৫ লাখ টাকা জরিমানা পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং মেসার্স এআরবি ও মেসার্স সততা নামের দুটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর-২০২৫) পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের উদ্যোগে এই অভিযান চালানো হয়।দুপুর হতে বিকাল পর্যন্ত এই অভিযান চলে। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স ভাই ভাই ব্রিকস (ঢেরেরহাট, পার্বতীপুর) নামক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মোট ৫,০০,০০০/- (পাঁচ লাখ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।

 

 

কিউএনবি/খোরশেদ/১০ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit