শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী বেসিক অফিসে আলোচনা সভা ও প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ। গতকাল রবিবার ৮ই মার্চ ২০২৬ইং তারিখ আর্ন্তজাতিক নারীদিবস উপলক্ষে বেসিক অফিসে প্রশিক্ষণ শেষে ১০ জন প্রান্তিক নারীদের মাঝে শেলাই মেশিন বিতরণ করেন।বেসিক সংস্থার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় রামরায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা রীতা মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাদীপুর ইউপির ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতির সভাপিত চুন্নু টুডু, সিসিডিবির এরিয়া ম্যানেজার মোছাঃ খাদিজা আক্তার, কারিতাস এনজিও এর এরিয়া ম্যানেজার মোঃ তোজ্জামেল হক।২৮শে ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে আলাদীপুর ও বেতদিঘী ইউপি’র ১০ জন প্রান্তিক নারীকে প্রশিক্ষণ শেষে বিনামূলে সেলাই মেশিন বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, ফুলবাড়ী বেসিক সংস্থার পরিচালক শ্যামল চন্দ্র সরকার।

এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন, আয়োজনে ছিলেন বেসিক সংস্থা ফুলবাড়ী, দিনাজপুর। সহযোগীতায় ছিলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকা।

 

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৬,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit