বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

রাজধানীর লালবাগে পাওয়া গেল বৃদ্ধের রক্তাক্ত লাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর লালবাগের ডুরি আঙ্গুল লেন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে মো. মাইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত মাইনুদ্দিন ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং একটি বাড়ির মালিক বলে জানা গেছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার এসআই অপু মিত্র জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে নির্মাণাধীন ভবনের পাশ থেকে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এসআই আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে-নিহত মাইনুদ্দিন অবিবাহিত ছিলেন এবং নির্মাণাধীন ভবনটির পাশেই তার নিজস্ব একটি বাড়ি রয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং রক্তের দাগ পাওয়া গেছে।

তিনি বলেন, এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৬,/সকাল ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit