বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ফতুল্লা এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আল আমিন নামে এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে রিপন নামে একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে কুতুবপুর ইউনিয়ন-এর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, আল আমিন কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদল-এর যুগ্ম সম্পাদক। তিনি অভিযোগ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকবিরোধী একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে একই ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন তার ওপর ক্ষিপ্ত হন। এ নিয়ে দিনের বেলায় তাকে মারধরের পর রাতে দলবল নিয়ে তার ইট-বালুর ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

তিনি আরও জানান, হামলাকারীরা প্রতিষ্ঠানের শাটার কুপিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে এবং ক্যাশ থেকে টাকা লুট করে নিয়ে যায়। এ সময় রিপন (২৮) নামে একজন বাধা দিতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার হাতের কব্জির অর্ধেক কেটে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে ইসমাইল হোসেন বলেন, কয়েকদিন আগে অবৈধ ব্যবসায়ীরা সিলেট থেকে পাথরের ট্রাকে লুকিয়ে বিপুল পরিমাণ চকলেট কুতুবপুরে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে আল আমিন দলবল নিয়ে ট্রাকটি আটক করে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা আদায় করেন। ওই টাকা একাই আত্মসাৎ করায় তার সহযোগীরাই ক্ষুব্ধ হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে আব্দুল মান্নান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৬,/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit