বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের লালবাজারে হলি বাজার পরিদর্শন ও আলোচনা সভা সিলেটে ব্যতিক্রমী তরুণ সমাবেশ আটোয়ারীতে সমবায়ীদের নিয়ে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি: অর্থমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আটোয়ারীতে রমজানকে স্বাগত জানিয়ে জমঈয়াতে হিযবুল্লাহ’র র‌্যালি ফারহানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর সংসদে সংরক্ষিত নারী আসন ৩৫টি, বিএনপি-জামায়াতের ভাগে কয়টি? চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১২ জনের

পাকিস্তানে সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছাকাছি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।

রয়টার্স জানিয়েছে, হামলাটি সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে সংঘটিত হয়। এলাকাটি আগে উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত ছিল এবং আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে। 

চলতি বছর এমন একাধিক হামলার জন্য তালেবানকে দায়ী করেছে পাকিস্তান। সাম্প্রতিক কিছু সন্ত্রাসী হামলায় আফগান নাগরিকরা জড়িত ছিলেন বলেও দাবি করেছে তারা। পাকিস্তানি তালেবানকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় আফগানিস্তানকে দোষারোপ করছে ইসলামাবাদ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, সীমান্তজুড়ে তুমুল সংঘাতও বেঁধেছে বেশ কয়েকদফা। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit