বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম

সিলেটে ব্যতিক্রমী তরুণ সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ Time View

দেয়াল পত্রিকায় উঠে এলো পরিচ্ছন্ন নগরের ভাবনাশহর হোক ঘরের মতো পরিচ্ছন্ন: রেজাই রাফিন সরকার “আমরা যদি না জাগি মা—কেমনে সকাল হবে?” প্রতিপাদ্যকে সামনে রেখে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ স্যানিটেশন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে শিক্ষার্থীদের নিয়ে নগর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এক তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের আওতায়, রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন ও এসএনভি-এর যৌথ উদ্যোগে এ “নগর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তরুণ সমাবেশ” অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

তিনি বলেন, যত্রতত্র ময়লা ফেলা একটি বদ অভ্যাস, যা পরিবর্তন করা জরুরি। তিনি বাসাবাড়ির বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ করে নিয়মিত ভ্যানে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এতে সামান্য ব্যয় হলেও নগর থাকবে পরিচ্ছন্ন এবং জলাধার থাকবে নিরাপদ। নগরকে নিজের ঘরের মতো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, প্রতিদিন সিলেটে প্রায় ৫০০ টন বর্জ্য উৎপন্ন হলেও এর মাত্র অর্ধেক সংগ্রহ করা সম্ভব হয়। অবশিষ্ট বর্জ্য খাল, ছড়া ও ড্রেনে ফেলার কারণে জলাবদ্ধতা, মশা ও পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে এখনই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্লাস্টিক ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহার (রিসাইক্লিং) বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, ফুলকলির জিএম জসিম উদ্দিন এবং পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম চৌধুরী কিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএনভি’র নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম।

সিলেট সিটি কর্পোরেশন ও জেলা শিক্ষা অফিসের তৎপরতায় সমাবেশে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় ও কলেজ, আনন্দনিকেতন, মুহিবুর রহমান একাডেমি, আম্বরখানা গার্লস স্কুল ও কলেজ এবং শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল-এর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। সিলেটের ২০টিরও বেশি স্বনামধন্য স্কুল-কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেন।

সমাবেশে আন্তঃস্কুল দেয়াল পত্রিকা প্রতিযোগিতা ও আন্তঃকলেজ আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৫০টি দেয়াল পত্রিকা এবং ২০টি উদ্ভাবনী আইডিয়া জমা পড়ে। সেরা পাঁচটি স্কুল দল ও সেরা পাঁচটি কলেজ দলকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। নভেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সমন্বিতভাবে নিরাপদ স্যানিটেশন ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ধারাবাহিক ক্যাম্পেইন পরিচালিত হয়। এই ক্যাম্পেইনের প্রথম ধাপের সমাপ্তি উপলক্ষে আয়োজন করা হয় এ তরুণ সমাবেশ।

শিক্ষার্থীরা তাদের উপস্থাপনায় গৃহস্থালি পর্যায়ে নিরাপদ বর্জ্য সংরক্ষণ ও অপসারণের কৌশল, আচরণগত পরিবর্তনের মাধ্যমে বর্জ্য পৃথকীকরণকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করা, বর্জ্য থেকে সম্পদ পুনরুদ্ধারের সম্ভাবনা, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের ভূমিকা এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিয়ে নতুন ও সময়োপযোগী ধারণা তুলে ধরেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit