বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

আটোয়ারীতে রমজানকে স্বাগত জানিয়ে জমঈয়াতে হিযবুল্লাহ’র র‌্যালি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ জমঈয়াতে হিযবুল্লাহ আটোয়ারী উপজেলা শাখা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ আছর বর্ণাঢ্য র‌্যালিটি ব্যানার নিয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন শ্লোগানসহ ফকিরগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের গোল চত্বরে (ট্রাফিক মোড়) এসে শেষ হয়।

র‌্যালিতে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, জমঈয়াতে হিযবুল্লাহ সহ বিপুল সংখ্যক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন। র‌্যালিতে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা জমঈয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ খাদেমুল ইসলাম। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ যুব হিযবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মাহমুদুল হাসান (অনু), ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মোঃ দবিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, মাহে রমজান মুসলমানদের রহমত, মাগফেরাত ও নাজাতের মাস।

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো মাহে রমজানে সিয়াম সাধনা তথা রোজা পালন করা। পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সার্বিক পবিত্রতা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানানো হয়। বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ, বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মাদক বিরোধী কার্যক্রম গ্রহণ, জনজীবন সহজ করা সহ সার্বিক বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit